শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

'ক্যাসিনো’ সবাইকে তাক লাগিয়ে দেবে - বুবলী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

সিনেমাটির মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ এ বুবলী - ছবি: সংগৃহীত

‘ক্যাসিনো’ মানে জুয়া খেলার নির্দিষ্ট স্থান। যাকে জুয়ার আড্ডা বা আসর বলে! সেই ‘ক্যাসিনো’ নামে নির্মিত সিনেমা যা মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। ‘ক্যাসিনো’ ও দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ সিনেমার মাধ্যমেই প্রথমবার শাকিব খানের বাইরে নিরবের সঙ্গে কাজ শুরু করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

গুলশানে সিনেমাটির মুক্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ এ এসে নিজের বক্তব্যে সে কথাই আবার স্বরণ করলেন বুবলী। তিনি বললেন, ‘শাকিব খানের বাইরে ক্যাসিনো সিনেমার মাধ্যমে প্রথমবার নিরব ভাইয়ের সঙ্গেই জুটি হয়েছিলাম। সিনেমাটি তিন বছর আগে শুটিং হলেও এর গল্প ও নির্মাণ ২০২৩ সালে এসেও সবাইকে তাক লাগিয়ে দেবে।’

এদিকে সিনেমার নাম ক্যাসিনো হলেও ব্যক্তি জীবনে নিরব কি ‘ক্যাসিনো’র সঙ্গে পরিচিত? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে নিরবের ভাষ্য,‘২০১৮ সালের দিকে একবার আমেরিকা গিয়েছিলাম। নিউ ইয়র্কে একদিন রাতে সেখানকার কয়েকজন বন্ধুর সঙ্গে ক্যাসিনোতে গিয়েছিলাম। তার আগে এটার কথা শুধু শুনেছি। কৌতূহলের বসে ক্যাসিনোতে গিয়ে খেলেছিলাম। শুনেছিলাম যে প্রথমবার খেলে সেই নাকি জিতে যায়। আমিও কৌতূহল থেকে ৩০০ ডলার বাজি ধরি। প্রথমবারের ১৮০০ ডলার জিতেছিলাম! লাভ ছিল ১৫০০ ডলার। সেইবার শেষ! আর কখনও ক্যাসিনো খেলিনি।’

নিরব আরও বলেন, জীবনে প্রথম ক্যাসিনোতে খেলে জিতেছিলাম। আমার বিশ্বাস ঈদে মুক্তি পেলে ‘ক্যাসিনো’ ছবির মাধ্যমে আমি দর্শক হৃদয় জিতবে পারবো।

আরো পড়ুন:এবার লুঙ্গি পরে অভিযানে নামবেন বিয়ার গ্রিলস

বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে আসা গল্প ‘ক্যাসিনো’র প্রযোজক সরওয়ার রাজিব। এ ছবিতে নিরব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল প্রমুখ। ক্যাসিনোর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। 

এম/


বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250