রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

খাবারের সঙ্গে মিলল ইঁদুর, হোটেল মালিককে ৫০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সঙ্গে ইঁদুর পাওয়ায় এবং রান্না করা পচা-বাসি মাংস বিক্রির ঘটনায় এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ‘অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের’ মালিক পৌর শহরের নজরুল ইসলাম।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, রোববার সকালে আমার অফিসে এসে একজন অতিথি হোটেলে পচা বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানায়। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেয়। দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ আসছে। পরে আমরা হোটেলে অনুসন্ধান করি এবং দেখতে পাই ফ্রিজে খাবারের সঙ্গে ইঁদুর এবং পচা-বাসি মাংস।

অভিযোগের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী হোটেল অতিথিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসকে/ 

মাংস ব্রাহ্মণবাড়িয়া ইঁদুর হোটেল পচা-বাসি মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250