বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

খাসির মাংসে নল্লি নেই, ভাঙল বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহাধুমধাম করে বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকল আয়োজনই করা হয়েছিল সুচারুভাবে। এমনকি অতিথিদের খাবারের আয়োজনেও রাখা হয়নি কোনো ত্রুটি।

কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। খাসির মাংসে নল্লি না পেয়ে বেঁধে যায় হট্টগোল। আর এরই জেরে একপর্যায়ে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্তও।  ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়।

মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম 

প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান সম্পন্ন হওয়ার পর খাবার পরিবেশনের সময় আমিষ মেনুর অংশ হিসাবে কনে পক্ষ নল্লি পরিবেশন না করায় ক্ষুব্ধ হয়ে তেলেঙ্গানায় বিয়ে বাতিল করেছে বরের পরিবার।

কনের পরিবার রাজ্যটির নিজামবাদের এবং বরের পরিবার জগতিয়ালের বাসিন্দা। গত নভেম্বর মাসে কনের বাড়িতে তাদের বাগদান হয়েছিল। কিন্তু এর পরপরই তাদের বিয়ে বাতিল হয়ে যায়।

আরো পড়ুন: কুমিরের পেটে জীবন্ত মানুষ!

মূলত কনের পরিবার তাদের পরিবারের সদস্য এবং বরের আত্মীয়সহ অতিথিদের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করেছিল। তবে খাসির মাংসের নল্লি পরিবেশন করা হচ্ছে না বলে অতিথিরা অভিযোগ করার পর সেখানে মারামারি শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক, কনের পরিবার, যখন নিশ্চিত করে যে, খাবারে নল্লি যোগ করা হয়নি, তখন উত্তেজনা আরো বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।

স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা সমস্যার সমাধান করার জন্য বরের পরিবারকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বরের বাড়ির বক্তব্য, নল্লি পরিবেশন না করে মেয়ের বাড়ির লোকেরা তাদের অসম্মান করেছে।

বরপক্ষের যুক্তি, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে এই সত্যটি গোপন রেখেছিল। কোনোভাবেই সম্পর্ক জোড়া লাগানো যায়নি। পুলিশ-সহ সকলেই অবাক হয়ে যান সমস্যার কারণ শুনে।

শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে বাতিল ঘোষণা করার পর বাগদানের অনুষ্ঠান শেষ হয়।

সূত্র: এনডিটিভি

এইচআ/ এসি

বিয়ে নল্লি তেলেঙ্গানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250