মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

খুব সহজেই সবাইকে বিশ্বাস করে কষ্ট পান শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। সবসময় কোনও না কোনও বিষয় নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনায় থাকেন তিনি। ক্যারিয়ারে একাধিক বিয়ে, বিচ্ছেদের মধ্যে দিয়ে যেতে হয়েছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ফলে ভালো-মন্দ দুইয়ের অভিজ্ঞতাই রয়েছে এই অভিনেত্রীর জীবনে।  

অনেকেই বলেন, খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলেন তিনি। যার কারণে অনেক সময়েই ঠকতে হয় নায়িকাকে। 

বর্তমানে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। এই ছবির পরিচালকও মনে করেন, শ্রাবন্তী আসলেই খুব সহজ সরল প্রকৃতির। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ্রজিৎ মিত্র বলেন, শ্রাবন্তীকে বেশ ইমোশনাল মনে হয়েছে। তবে তিনি মোটেও বোকা নন, ভীষণই স্মার্ট।

আরো পড়ুন: সমালোচনা গায়ে মাখছেন না বুবলী!

তবে লোকে যে বলে শ্রাবন্তী সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন, সে কথার সঙ্গে সহমত তিনি। এই পরিচালকের কথায়, ‘হ্যাঁ, শ্রাবন্তী সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন। আমিও তাই। আর সে কারণেই হয়তো খুব কষ্টও পাই।’

এ মুহূর্তে ‘দেবী চৌধুরানি’র জন্য ভীষণই কঠোর পরিশ্রম করছেন শ্রাবন্তী। তিনি ঘোড়ায় চড়া শিখেছেন। লাঠি খেলা, তলোয়ার চালানো— সবই শিখেছেন। সময় বের করে ছেলে ও হবু পুত্রবধূকে নিয়ে থাইল্যান্ডেও ঘুরে এসেছেন। 

প্রসঙ্গত, মাত্র ১৬-১৭ বছর বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। এরপর ২০১৬ সালে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেন তিনি। সেই বিয়েও ভেঙে যায়। ২০১৯-এ ফের বিয়ে করেন রোশন সিংকে। সেই বিয়েও টেকেনি। 

এসি/ আই. কে. জে/ 


অভিনেত্রী শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250