মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

খুলনার তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

খুলনার ৩টি আসনে স্বতন্ত্র এবং বিভিন্ন দলের মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রোববার (৩রা নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। বিদ্যুৎ বিল বকেয়া থাকা, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারীদের জাল স্বাক্ষর, ঋণ খেলাপি এবং হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রেজভী আলম, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান।

খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম। 

খুলনা-৬ আসনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আযম, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল‌, জি এম মাহবুবুল আলম ও মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

আরো পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, খুলনার ছয়টি আসনের মধ্যে আজ ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এই ৩টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর ৩ জন অপেক্ষমাণ রয়েছে। ফলে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসকে/ 

খুলনা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250