রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে। তিনি জানিয়েছেন, ‘ইতিহাস থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলার’ মডেলকে কখনো তারা সমর্থন দেবেন না।

কাজাখস্তান সফর শেষে দেশে ফিরে শুক্রবার (৩ নভেম্বর) এমন মন্তব্য করেন এরদোয়ান। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তার গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ফিলিস্তিন, ইসরায়েলি কর্তৃপক্ষ এবং হামাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এরদোয়ান আরো জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজের ‘সহকর্মী’ হিসেবে বিবেচনা করবেন না তিনি। তবে আবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করবেন না বলে জানিয়েছেন তিনি।

হামাস-ইসরায়েল যুদ্ধে অংশ নেওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনাও করেছেন এরদোয়ান। 

তিনি বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতি এবং এই যুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়নি ইইউ। এর ফলে ইউইউর ওপর মানুষের যে বিশ্বাস ছিল সেটি ভেঙে গেছে।

এরদোয়ান আরো বলেছেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের প্রতি যেসব সমর্থন জানাচ্ছে, সেগুলো তারা করছে ইহুদিদের ওপর চালানো গণহত্যার (হোলোকাস্ট) ঋণ থেকে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে একতরফা সমর্থন জানিয়েছে। এমনকি গাজায় ইসরায়েল গণহত্যা চালালেও সেগুলো নিয়ে চুপ করে আছে তারা। কিন্তু এক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে তুরস্ক। তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধ শুরুর পর বিভিন্ন বক্তব্যে একাধিকবার বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী দল নয়, তারা হলো স্বাধীনতাকামী গোষ্ঠী।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসকে/ 

ফিলিস্তিন গাজা তুরস্ক ইসরায়েল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250