সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছেন আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো প্রার্থী হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরার পথে যাত্রা শুরু করেছেন তিনি। সাকিবের সঙ্গে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল আমিন জুনিয়রও।

জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। সাকিবের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরও।

মাগুরার দুটি আসনে প্রার্থী নিশ্চিত হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে বর্ধিত সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি ও সাকিবের বাবা খন্দকার মশরুর রেজা উপস্থিত ছিলেন।

সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সাকিব প্রথমে যাবেন মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্থনে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

আই. কে. জে/ 

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250