মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

চরম পরিস্থিতির ইঙ্গিত দিলেন জয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুক্রবার (২ জুন) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। আর এ সিনেমা প্রসঙ্গেই চরম পরিস্থিতির ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

টালিউডের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। পর্দায় এ সিনেমায় জয়ার সহশিল্পী হিসেবে দেখা যাবে কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকাদের।

সদ্য মুক্তি পাওয়া সিনেমাটি প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে জয়া জানান, এ সিনেমাটি ত্রিভুজ প্রেমের একটি গল্প। যেখানে দেখা যাবে, একজন স্বামীর বর্তমান এবং প্রাক্তন স্ত্রীর মধ্যকার সম্পর্কের জটিলতার সমীকরণ।

আরো পড়ুন: ‘দেবদাস’ দেখেই অনুপ্রাণিত জ্যাকুলিন ফার্নান্দেজ

সিনেমাটি প্রসঙ্গে জয়া বলেন,  চরম শত্রুর জীবনেও যেন এমন পরিস্থিতি না আসে। সিনেমায় কোনো চরম পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন জয়া তা সিনেমা না দেখে বোঝার উপায় নেই।

তাই সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধ অভিনেত্রীর। অভিনেত্রীর ভাষায়, অন্যের মতামত, ভালোলাগার ওপর ভরসা না করে, নিজে গিয়ে দেখুন এক চরম বাস্তব! তারপরই জানান দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250