শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

চিকনি-চামেলি হয়ে ফিরতে চান মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। বিয়ের পরে স্বামী-সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ফলে অভিনয় থেকে নিয়েছেন বিরতি। 

কিন্তু ভক্তদের কাছে নিয়মিতই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। কবে অভিনয়ে ফিরছেন মাহি? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানালেন, দুই মাসের মধ্যেই ফিরবেন। 

মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে গেছেন মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে চিকনি চামেলি হয়ে পর্দায় ফিরতে চান অভিনেত্রী। এজন্য তাকে অপেক্ষা করতে হবে দুই মাস। 

নিজের ফেসবুকে রোববার (১৮ জুন) এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, আহ, আর ২টা মাস কখন শেষ হবে? জিম করব, ডায়েট করব? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করব? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।

আরো পড়ুন: নতুন ওয়েব ফিল্মে দীঘি

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।
সম্প্রতি রাজনীতিতেও বেশ সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।  

এসি/ আইকেজে 

চিকনি চামেলি মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250