মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

চীনা পণ্য আমদানিতে জালিয়াতির অভিযোগ কাস্টমসের ৫ কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

চট্টগ্রাম বন্দর-কাস্টমস

মিথ্যা ডকুমেন্টস দেখিয়ে কাস্টমস আইনের বিধি নিষেধ লংঘন করে চোরাচালানের মাধ্যমে ৫টন চীনা পণ্য বাংলাদেশে আমদানির অভিযোগ ওঠেছে চট্টগ্রাম বন্দর-কাস্টমসের ৫ কর্মকর্তার বিরুদ্ধে।   

বুধবার (২৪ আগস্ট) বন্দর থানা ইনচার্জ বরাবর এজাহার দায়ের করেছেন চট্টগ্রাম রাজস্ব বোর্ডের সহকারী কর্মকর্তা মো. বাকিবিল্লাহ।  

অযিুক্ত ৫ কর্মকর্তা হলেন, মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক এম. নাসিরউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, টাইবলি এন্টারপ্রইজের প্রোপাইটর-সিএন্ডএফ এজেন্ট বিশ্বনাথ কর্মকার, সিএন্ডএফ এজেন্ট কাস্টম সরকার মো. জাকির হোসেন ও তার সহযোগী শহীদুল ইসলাম।   

এজহার দায়েরে বলা হয়েছে, গত ২৬ জুন মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রি চট্টগ্রাম বন্দর-কাস্টমসে ৫টন Insectiside: Bacillus Thuringeinsis 1200 ITU/MG WP (BTI) নামে চীনা পণ্য আমদানি করেন। আমদানিকৃত পণ্যচালানটি খালাসের জন্য মনোনীত সিএন্ডএফ এজেন্ট এর মাধ্যমে কাস্টম অ্যাসাইকুডা বিল অব এন্ট্রি করা হয়। পরে আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট মো. জাকির হোসেন ও তার সহযোগী শহীদুল ইসলাম এসে আমদানিকারকের পক্ষে কাস্টম হাউজ, চট্টগ্রাম শুল্কায়ন সেকশন হলরুমের অভ্যন্তনের দলিল দাখিল করেন। যা তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে যাচাই করার কোনো সুযোগ নাই। 

এজাহারে আরো বলা হয়েছে, আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট শুল্কায়ন সেকশন হলরুমের অভ্যন্তনের দাখিলকৃত দলিলাদরি মধ্যে Certificate of Registration of Pesticides and Licence to Import Pesticides এর সথ্যতা যাচাই করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠান। এর বিপরীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে ‘সংরক্ষিত নথি ও বালাম বহির সাথে দাখিলকৃত আমদানি লাইসেন্স ও নিবন্ধন সনদে গড়মিল রয়েছে’ মর্মে জবাব প্রেরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জবাবে বলা হয়েছে, প্রেরিত Certificate of Pesticides এর সনদে Licence to Annexure-A এর ২৯ নম্বর ক্রমিকের বালাইনাশকটির ব্রান্ড BTI একটি সক্রিয় উপাদান। আমদানি লাইসেন্স নম্বর ০২৭ এর ২৯ নম্বর ক্রমিকে বর্ণিত বালাইনাশকটির ব্রান্ড Koradex 50 SP। যার রেজিস্ট্রেশন নম্বর AP-6034, Name of Precticides: Cyromazine একটি সক্রিয় উপাদান।

এতে Certificate of Registration of Pesticides যাচাইয়ে দেখা যায় এটি সঠিক নয়। দপ্তরে সংরক্ষিত নথিপত্র ও বালাম বহির সাথে প্রেরিত নিবন্ধন সনদের গড়মিল রয়েছে।  এতে স্বাক্ষরিত পিপিডব্লিউ এর পরিচালক মো. আব্দুল মাজেদ ২০২২ সালের গত ৩০ জুন থেকে ২২ অক্টোবর পর্যন্ত অবসর পরবর্তী ছুটিতে ছিলেন। ফলে নথিতে তার স্বাক্ষর করার কোনো সুযোগ নেই।  

প্রকৃতপক্ষে ২০১৯ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি (পিটাক) এর ৭৯তম সভায় অনুমোদিত বালাইনাশক Koradex 50 SP (Cyromazine) AP-6034 এর নিবন্ধন সনদে তৎকালিন পরিচালাক জনাব আ. য. ম সাব্বির ইবনে জাহান স্বাক্ষর করেন।

এতে দুষ্কিৃতিকারীর বিরুদ্ধে Customs Act, 1969 অনুয়ায়ী বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

এসকে/ এএম/ 


চট্টগ্রাম বন্দর-কাস্টমস এজহার দায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম রাজস্ব বোর্ড চীনা পণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250