সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

চুলের জট থেকে মুক্তি পেতে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

চুলের জট ছাড়াতে নাজেহাল অবস্থা। বিশেষ লম্বা চুলের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। তবে খুব সহজে ঘরোয়া উপায়েই এই জট ছড়ানো সম্ভব। কিভাবে? চলুন জেনে নেই

তেল

চুল শুষ্ক থাকলে জট বেশি হয়। তাই জট এড়াতে নিয়মিত চুলে তেল দিতে হবে।  এছাড়াও চুলে নিতে পারেন স্টিম বাথ। নারকেল তেল ছাড়াও অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, বাদাম তেল চুলের পক্ষে খুবই ভালো। 

কন্ডিশনার

চুলের জট এড়াতে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তবে কন্ডিশনার লাগানোর সময় কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। ভেজা চুলে কন্ডিশনার শুধুমাত্র চুলের ওপরের অংশে লাগাতে হবে।  লাগানোর পর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে।

চুল কেমনভাবে আঁচড়াবেন

চুলে জট থাকলে ভুলেও আগে গোড়া থেকে আঁচড়াবেন না। ডগ থেকে অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে যান। এতে মিলবে ফল।

চিরুনি ব্যবহার

চুলের জট ছাড়াতে আঙুলের চেয়ে ভালো আর কিছু হয় না! তবে জটের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে বড় দাঁড়ের চিরুনি ব্যবহার করতে পারেন।

তোয়ালের ব্যবহার

খসখসে তোয়ালে দিয়ে চুল মোছা ঠিক নয়। মাইক্রোফাইবারের তোয়ালে খুবই উপকারি তা ব্যবহার করতে পারেন। এই ধরনের ফাইবার চুলের থেকে নরম হয়। আবার তাড়াতাড়ি পানি শুষে নেয়। তবে চুল ভালো রাখতে নরম সুতির গামছার জুড়ি মেলা ভার।

আরো পড়ুন: সারা দিন অফিস করেও ফিট থাকার উপায়

বিনুনি

চুল বিনুনি করে রাখলে জটের সমস্যা কম হয়। তেল মেখেও চুল বিনুনি করে রাখতে পারেন। এছাড়াও সুতির চেয়ে সিল্কের বালিশের কভারে শুয়ে দেখতে পারেন, এতে চুলের জট কম হয়।

চুল কাটা

সাধারণত চুলের ডগা থেকেই জট পাকায়। ফলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে একবার চুলের ডগা ছাঁটা জরুরি। এতে চুল আরও সতেজ হয়। 

এম/

 

চুলের জট মুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250