বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত-পাকিস্তানের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে ৩০৬ রান করেও অজিদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে বড় ব্যবধানে হারলেও তার চেয়েও বড় লাভ যা হয়েছে, তা হলো, বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সম্ভাবনা আরো বেড়েছে।

ম্যাচের আগের সমীকরণই থেকে জানা গেছে , বাংলাদেশ ৩০০+ রান করলে অস্ট্রেলিয়া তা যদি ২০.৪ ওভারের আগে পেরিয়ে যায়, তাহলেই কেবল রানরেটে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পড়বে বাংলাদেশ। তবে বাস্তবে তা সম্ভব হয়নি। মিচেল মার্শের বিধ্বংসী ১৩২ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭৭ রান, ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ ফিফটিতেও তা সম্ভবপর হয়নি। অজিদের জিততে লেগেছে ৪৪.৪ ওভার। তাতে অন্তত শ্রীলঙ্কার পেছনে পড়ার শঙ্কা আর থাকল না বাংলাদেশের।

তবে চ্যাম্পিয়নস ট্রফি এখনো নিশ্চিত তো হয়নি। সে জন্য আজ পাকিস্তান আর কাল ভারতের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

পাকিস্তান যদি আজ ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দিতে পারে, তাহলে কাল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে ভাবতে হবে না বাংলাদেশকে। কারণ, সে ক্ষেত্রে ইংল্যান্ডও রানরেটে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশের চেয়ে। তবে পাকিস্তানের বিশাল ব্যবধানে জেতার সে সমীকরণ মিলবে, এমন সম্ভাবনা কমই। সে ক্ষেত্রে কাল ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সেখানে শুধু একটাই চাওয়া থাকবে-ভারত যাতে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়।

এসকে/ 


বাংলাদেশ বিশ্বকাপ অস্ট্রেলিয়া ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250