মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ছাড়পত্র পেলো ববির ‘ময়ূরাক্ষী’, মুক্তি কবে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি - ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির নির্মাতা রাশিদ পলাশ নিশ্চিত করেছেন এ তথ্য। ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবির রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’


গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

আরো পড়ুন: আরেকবার রাজ-পরী

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250