সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

জনবিরোধী কর্মকাণ্ড হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্দেশনা উপেক্ষা করে কোথাও জনবিরোধী কর্মকাণ্ড হলে এবং এতে জনগণের জানমালের কোনো ক্ষতি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা  নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (৩১শে ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন: নব্য জেএমবির প্রধান গ্রেফতার

ডিএমপি কমিশনার বলেছেন, জনগণ ও সম্পদের নিরাপত্তার জন্য ক্ষতি হতে পারে এমন বিষয় বন্ধে ডিএমপির পক্ষ থেকে প্রচার ও প্রচারণা চালানো হয়েছে। এর মধ্যে ফানুস ওড়ানো, পটকা ফোটানো, আতশবাজি ফোটানো হলে জানমাল ছাড়াও পরিবেশ ও পশুপাখির ক্ষতি হয়। অভিভাবকরা সচেতনভাবে সন্তানদের যেন বাধা দেন এবং জনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে সতর্ক করেন।

তিনি বলেন, পুলিশের নির্দেশনা না মেনে ফানুস উড়ানো কিংবা আতশবাজি ফোটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর নির্বাচনকে ঘিরে কেউ যাতে অপতৎপরতা না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট হামলার কোনো শঙ্কা নেই। তবে সার্বিকভাবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইচআ/  আই.কে.জে

ডিএমপি জনবিরোধী কর্মকাণ্ড আইনী ব্যবস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250