মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান শুরু সেপ্টেম্বরে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ২৭ হাজার নারী এ রোগে আক্রান্ত হন এবং সাড়ে ৬ হাজার মারা যান। এ টিকা দিতে পারলে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ ও রোগীর সংখ্যা কমবে।

সোমবার সচিবালয়ে এইচপিভি টিকাদান বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। স্কুল থেকে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে ১০ থেকে ১৪ বছর বয়সী সব মেয়েকে এ টিকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাস থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। 

আরো পড়ুন: ‘মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা খাওয়ানোর প্রচারণা একটি প্রতারণা’

তিনি আরো জানান, সাড়ে ২৩ লাখ টিকা হাতে পাওয়া গেছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহে টিকা দেওয়া হবে। 

মন্ত্রী বলেন, নভেম্বরে আরও ২০ লাখ এবং ডিসেম্বরে ১২ লাখ টিকা পাওয়া যাবে। আগামী বছরে ৪২ লাখ টিকা এবং ২০২৫ সালে ২৩ লাখ টিকা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা দেবে।

এম এইচ ডি/ আই. কে. জে/ 

জরায়ু ক্যান্সার নারীর স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250