সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

জানেন কি, সকালে না খেলে কোন রোগের ঝুঁকি বাড়তে পারে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছুটির দিনগুলি ছাড়া বেশির ভাগ দিনই সকালের খাবার ঠিক করে খাওয়া হয় না অনেকেরই। একে তো অফিস যাওয়ার তাড়া থাকে না, তার উপর অনেক সময়ে ঘুম থেকে উঠতেও খানিকটা দেরি হয়ে যায়। ফলে তাড়াহুড়োয় কিছু খাওয়া হয় না বললেই চলে। আর এই কারণেই নানা রোগবালাই বাসা বাঁধতে শুরু করে শরীরে।

রাতের খাবার খাওয়ার পর অনেকটা সময় পেট খালি থাকে। সকালের দিকে তাই সব সময়ে ভারী খাবার খেতে হয়। তেমনটাই বলে থাকেন চিকিৎসক এবং পুষ্টিবিদরাও। সকালের খাবার ঠিক করে না খাওয়ার প্রভাব পড়ে শরীরে। সকালের খাবার ঠিক করে খাওয়া এবং না খাওয়ার উপর শরীরের ভালমন্দ নির্ভর করছে।

সকালের খাবার খাওয়ার অনিয়মে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে তা নিচে দেওয়া হলো:- 

১) সকালের খাবার না খাওয়ার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি। স্মৃতিশক্তি লোপ, ভাবনা-চিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সঠিক সময়ে সকালের খাবার খেতে হবে।

 ২) দিনের শুরুতে কিছু না খেলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। হজমেও সমস্যা দেখা দেয়। বিপাকীয় ক্রিয়াকলাপও দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেটের গোলমাল দেখা দিতে পারে।

৩) সকালে খাবার এড়িয়ে গেলে রক্তে চিনির মাত্রা কমেও যেতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপের হাত ধরে জন্ম নেয় মাইগ্রেনের মতো সমস্যা। মাইগ্রেনের সমস্যা থাকলে সকালের খাবার খেতে হবে নিয়ম মেনে।

৪) সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ওজন নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল সকালে ভারী কোনও খাবার খাওয়া। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার ফলে শরীর উচ্চ ক্যালোরি যুক্ত খাবার দাবি করে। খিদে মেটাতে তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয়। তাতেই ওজন বেড়ে যায়।

৫) সকাল থেকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সকালে না খাওয়ার অভ্যাসে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সেই ঝুঁকি এড়াতে সকালের খাবার খেতে হবে নিয়ম করে। 

এস/ আই. কে. জে/ 

সকাল খাবার শরীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250