সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

জাম খাওয়ার পর যা খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

জাম একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল। জুন, জুলাই এবং আগস্ট মাসেও জাম পাওয়া যায়। জামে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ আছে যা অনেক ঔষধিগুণ সম্পন্ন। জামের রঙ সাধারণত বেগুনি বা কালো হয়ে থাকে এবং স্বাদে বেশিরভাগ মিষ্টি ও সামান্য টক। অন্যান্য ফলগুলোর তুলনায় এটি স্বাস্থ্যকর এবং এতে আছে প্রয়োজনীয় পুষ্টি। পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ জাম শরীরের অনেক সমস্যার সমাধান করে।

জামে ক্যালোরি খুব কম যা একে স্বাস্থ্যকর খাদ্য হিসেবে উপস্থাপন করে। এই ফলের বীজ, পাতা এবং ছালের ঔষধি মূল্য রয়েছে এবং এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাগুলোতে ব্যবহার করা হয় এবং এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন: লিচুর যত গুণ

জামের পুষ্টিগুণ পেতে হলে যেভাবে খেতে হবে

১) ফল খাওয়ার পর এমনিতেই পানি খেতে না করা হয়। তৃষ্ণা পেলেও জাম খেয়ে কখনও পানি খাওয়া যাবে না। তা না হলে ডায়রিয়া ও বদহজমের মতো সমস্যা হতে পারে। জাম খাওয়ার অন্তত আধ ঘণ্টা পরে পানি খান।

২) খালি পেটে জাম না খাওয়া ভালো। এতে বদহজম, অম্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৩) জাম খাওয়ার পর দুধ, পনির, দইয়ের মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন।

৪) জাম এবং হলুদ খুবই মারাত্মক জুড়ি। এই দুটো জিনিস কখনও একসঙ্গে খাবেন না। জাম খাওয়ার পর তাই হলুদ দিয়ে তৈরি কোনও খাবার না খাওয়াই ভালো।

৫) জাম খাওয়ার সাথে সাথে আচার জাতীয় কোনও খাবার না খাওয়াই ভালো।

এসি/ আই. কে. জে/


জাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250