বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

জামালপুরে শুরু হলো শ্বশুর মেলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী শুরু হয়েছে ‘শ্বশুর মেলা’। মেলা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এ মেলা ঘিরে এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারে পাশে একটি মাঠে এই ‘শ্বশুর মেলা’ শুরু হয়েছে।

শ্বশুর মেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এদের মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, কসমেটিক্স অ্যান্ড বিউটি, জুতা ও চামড়াজাত পণ্যর ব্যাগ, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

আরো পড়ুন: হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

মেলার আয়োজক কমিটি ও স্থানীয়রা বলছেন, এই শ্বশুর মেলা উপলক্ষ্যে তেঘরিয়া এলাকায় আনন্দ উল্লাস চলছে। মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, এলাকার জামাইয়েরা তাদের শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে এনেছে। শীতকালে এবার এলাকায় জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শশুর-শাশুড়িকে দাওয়াত করে জামাই বাড়িতে এনেছে। মেলায় নাতিদের নিয়ে নানারা ঘুরে বেড়িয়ে আনন্দ উল্লাস করছে।

নাজিম উদ্দিন নামে এক জন বলেন, নাতিনদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। নাতিনদের নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম। মেয়ে জামাই দাওয়াত করে এনেছে। জামাই বাড়িতে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে মেয়ে। 

শ্বশুর মেলার আহ্বায়ক শাহাদাৎ হোসেন উজ্জল বলেন, শ্বশুর মেলা প্রথমবারের মত আয়োজন করা হয়েছে এবার। এলাকায় এই সময়টাতে প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়েরা শ্বশুরবাড়িতে না গিয়ে, শ্বশুরদের জামাই বাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুর মেলা দিয়েছি। 

এইচআ/ আই. কে. জে/ 


জামালপুর শ্বশুর মেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250