শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জায়েদ খানের সঙ্গে সিনেমা করতে বাংলাদেশে সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলতি মাসের শুরুর খবর, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার সেই সিনেমায় কাজ করতে ঢাকায় এলেন সায়ন্তিকা।

বুধবার (৩০ আগস্ট) একটি ফ্লাইটে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এসময় তাকে ফুল দিয়ে স্বাগতম জানান আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আজ থেকে কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান জায়েদ খান।

তিনি বলেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করবো। এখন বিমানে উঠছি কক্সবাজারে সিনেমাটির শুটিং করতে যাচ্ছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি সায়ন্তিকার। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।’

আরো পড়ুন: হিরো আলম এখন রিকশাচালক!

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

এসি/ আই.কে.জে/


সায়ন্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250