রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি

জায়েদের ডিগবাজি বাদুড় নাচ, বললেন সোহেল রানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সস্প্রতি একটি সাক্ষাৎকারে জায়েদের ডিগবাজির বিষয়ে মুখ খুলেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। ঢালিউড অভিনেতা জায়েদ খান সম্প্রতি ডিগবাজি দিয়ে ফের আলোচনায় আসেন। যেখানেই যান সেখানে এ বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দেন তিনি। 

এক ভিডিও সাক্ষাৎকারে সোহেল রানা জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এরপর সোহেল রানা তার এ কর্মকাণ্ডকে বাদুড় নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না। ডিগবাজি এরকম হয় না। 

সোহেল রানা বলেন, জায়েদ খানকে নিয়ে এখন আর কথা বলতে চাই না। কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। 

আরো পড়ুন: সানি দেওলকে খুঁজে দিলে মিলবে ৫০ হাজার টাকা!

এই নায়ক আরও বলেন, ও (জায়েদ খান) যে বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে, এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখনো ওর সঙ্গে দেখা হলে আমি বলব, তুমি এটা আর বলো না। এটা এজন্য- আজ থেকে ৫৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমরা যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদের সবাই সম্মান করত। আর তুমি (জায়েদ খান) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দার মতো নাচো, আমি তোমাকে অনার করব; কিন্তু এটা তুমি কী করছো? 

সবশেষে সোহেল রানাকে প্রশ্ন করা হয়, বড় ভাই হিসেবে জায়েদ খানকে কী পরামর্শ দেবেন, এমন প্রশ্নে সোহেল রানা বলেন- আমি ওর বড় ভাই না। আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না। সে ছোট ভাইয়ের উপযুক্ততা রাখেনি।

এসি/ আই.কে.জে/

সোহেল রানা জায়েদের ডিগবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250