মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

টি ব্যাগের চা তেতো হয়ে যায়, জেনে নিন কারণ কী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অফিসে পা রাখা মাত্রই ঝড়ের বেগে ফাইলপত্র টেবিলে এসে জমা পড়ছে। কাজে ঢোকার সময়ে যে পরিমাণ উৎসাহ থাকে, সময় বাড়তে থাকলে তার গতি শ্লথ হয়ে যায়। মাথা কাজ করতে চায় না। ঘণ্টায় ঘণ্টায় চায়ের কাপ আসে টেবিলে। প্রথম কয়েক বার চুমুক দেওয়ার পর কাজের মধ্যে ডুবে গিয়ে আর খেয়াল থাকে না। চা ঠান্ডা হয়ে যায়। তবে ঠান্ডা চায়ে চুমুক দিতে যত না সমস্যা হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় তেতো স্বাদের চা গলাধঃকরণ করতে।

আবার এমনও অনেকে আছেন খানিক পরপর চা খেতেই হয়। কড়া চা না খেলে আবার পোষায় না অনেকের। তাই বলে তো তেতো চা খাওয়া যায়না। একাধিকবার চা খাওয়া যায় কিন্তু তেতো চা মুখে তোলা একেবারেই অসম্ভব। টি ব্যাগের চা খাওয়ার অভ্যাস যাদের রয়েছে কখনো কখনো তাদের চায়েও তোতোভাব চলে আসে। এটি কেন হয় তা জেনে নিই চলুন।

বেশিক্ষণ ভিজিয়ে রাখা

চা খেতে নিয়ে অনেক সময় দুএক চুমুক দেওয়ার পর অন্য কাজে নিমগ্ন হয়ে গেলেন। আর খেতে মনে থাকে না। টি ব্যাগ কাপের মধ্যে পড়েই থাকে। চায়ের স্বাদ তেতো হয়ে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে এটি একটি। 

বারবার ব্যবহার করা

কাপের পানিতে টি ব্যাগ ভিজিয়ে তুলে নেওয়ার পরেও আবার তা ব্যবহার করে থাকেন অনেকে। এটি হয়তো কোনো কোনো চায়ের ক্ষেত্রে করা যায় কিন্তু সব টি ব্যাগ দুইবার করে ব্যবহার করতে গেলে চায়ের স্বাদ বদলে গিয়ে তেতো হয়ে যায়।

আরো পড়ুন: শিশুর চোখ ভালো রাখবে যে খাবার

ভেজা টি ব্যাগ নিংড়ানো

ভেজানো টি ব্যাগ চেপে চেপে তা থেকে চা নিংড়ে নেন অনেকে। অনেকে মনে করেন এতে হয়তো চায়ের শেষ সুবাসটুকু পাওয়া যাবে। কিন্তু এই অভ্যাসের ফলে চায়ের স্বাদ তেতো হয়ে যায়। চায়ে থাকা ট্যানিক অ্যাসিড স্বাদ তেতো করে তোলে।

ডাবল টি ব্যাগ

কড়া চা পাওয়ার জন্য কেউ কেউ দুইটি টি ব্যাগ ব্যবহার করে থাকেন। এতে হয়ত চা কড়া হয় ঠিক কিন্তু তেতো স্বাদটাও কোনোভাবে এড়ানো যাবে না।

এসি/ আই.কে.জে/



টি ব্যাগ চা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250