মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া - ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পাহাড় টপকাতে হলে ভারতকে বিশ্বরেকর্ড গড়তে হতো। চতুর্থ দিনের শেষ সেশনে এই পাহাড়ি পথ ধরেই হাটছিল রোহিত শর্মার দল! বিশেষ করে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে জুটিতে ভারতের আশার পালে হাওয়া লেগেছিল। তবে দিন শেষে রাতের বিরতিতেই যেন ভারতের ঘরে লুট-পাট! পঞ্চম দিনে নতুন করে শুরু করার সুযোগ পেয়েও ব্যর্থ এই দুই অভিজ্ঞ ব্যাটার। উল্টো খানিকটা তাড়া-হুড়া করে বিপদ ডেকে নিয়ে আসলেন। তাতে পথ হারালো দলও। ৭ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা ভারতের ইনিংস টিকলো আজ মাত্র দুই ঘন্টা! ফলে টানা দুইবার সাদা পোশাকে শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হলো না ভারতের। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়ন হয়ে নতুন একটা রেকর্ডও গড়েছে অজিরা। ক্রিকেট ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে একই সময়ে চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা।

তবে রান তাড়ায় অনেকটা সময় বেশ আশা জাগানিয়া অবস্থানেই ছিল ভারত। হাতে ৭ উইকেট নিয়ে পঞ্চম ও শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৮০ রান।

বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে যেমন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, তাতে ভারতীয় সমর্থকদের মনে আশার সঞ্চার হয়েছিল। সবচেয়ে বড় ভয় ছিল পঞ্চম দিনের সকালটা নিয়ে। কিন্তু কোহলি-রাহানে সকালের প্রথম আধ ঘণ্টা কাটিয়ে দেন অনায়াসেই।

এরপরই স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক ওভার। হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা কোহলিকে ড্রাইভে উৎসাহিত করলেন বোল্যান্ড। ভারতীয় ব্যাটিং সেনসেশন ভুলটা করেই বসলেন। এজ হয়ে দ্বিতীয় স্লিপে স্মিথের ক্যাচ হলেন ব্যক্তিগত ৪৯ রানে।

এক বল পর রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দিলেন বোল্যান্ড। ভারতীয় অলরাউন্ডার (০) ডিফেন্ড করেও এজ হয়ে হলেন উইকেটরক্ষকের ক্যাচ।

এক ওভারে এই দুই উইকেট হারিয়েই হঠাৎ খেই হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোহলি-রাহানের ৮৬ রানের জুটি ভাঙার পর রাহানে আর শ্রীকর ভরতের ৩৩ রানের জুটিতেই যা একটু লড়াই হয়েছে।

স্টার্ককে ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইডেজ হয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন রাহানে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৬) কোহলির মতো ফিরে যান তিনিও। তখনই আসলে ভারতের পরাজয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

পরের ওভারে শার্দুল ঠাকুরকে (০) এলবিডব্লিউ করে ফেরান নাথান লিয়ন। অসি এই অফস্পিনার ফিরতি ক্যাচ বানান শ্রীকর ভরতকেও (২৩)। শেষ পর্যন্ত ৬৩.৩ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে থামে ভারতের লড়াই।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৬৯ রানের বড় সংগ্রহ গড়েছিল। জবাবে ২৬৯ রানে অলআউট হয় ভারত।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭০ করে ইনিংস ঘোষণা করে অসিরা। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৪৪৪ রানের। ধারেকাছেও যেতে পারেননি রোহিতের দল।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১২১.৩ ওভারে ৪৬৯/১০ (ট্রাভিস হেড ১৬৩, স্টিভেন স্মিথ ১২১; মোহাম্মদ সিরাজ ৪/১০৮)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লে.) (ল্যাবুশেন ৪১, গ্রিন ২৫ ক্যারি ৬৬*, স্টার্ক ৪১, কামিন্স ৫; শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০, উমেশ ১৭-১-৫৪-২, জাদেজা ২৩-৪-৫৮-৩)

ভারত প্রথম ইনিংস: ৬৯.৪ ওভারে ২৬৯/১০ (আজিঙ্কা রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, রবীন্দ্র জাদেজা ৪৮; প্যাট কামিন্স ৩/৮৩)

ভারত ২য় ইনিংস: ২৩৪ (রোহিত ৪৩, গিল ১৮, পুজারা ২৭, কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভরত ২৩, শার্দুল ০, উমেশ যাদব ০, শামি ১৩, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোলান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-০-১৩-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)

ফলাফল- অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।



অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250