শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ঠোঁট সার্জারি নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

সিনেমার চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বছর খানেক আগে গুঞ্জন ওঠেছিল, অপু বিশ্বাস তার ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন তিনি। তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা।

শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।

আরো পড়ুন: রঙিন বিকিনি পরা ছবিতে উষ্ণতা ছড়ালেন ঋতুপর্ণা

অপু বিশ্বাস বললেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

তার ভাষ্য, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’

প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।

এসি/ওআ



অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250