বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

ডিম না খেলে কি হতে পারে জানেন?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ডিম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার একটি অবিচ্ছেদ্য অংশ। ডিম ছাড়া যেন চলেই না। তাইতো পুষ্টিবিদরাও ডিম খাওয়ার প্রতি বেশ জোর দেন।

নানা ধরনের ভিটামিন থেকে শুরু করে প্রোটিন, সবই রয়েছে ডিমে। ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়ামের মতো মিনারেলও আছে। সঙ্গে থাকে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড।

ডিমে থাকা প্রোটিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ফ্যাটি অ্যাসিড হার্ট সুস্থ রাখে। নানা ধরনের অসুস্থতা দূরে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখার কাজও করে ডিম।

অনেকেই চিন্তা করেন, ডিম না খেলে কী কোনো ক্ষতি হবে? ঠিক তা নয়! অতিরিক্ত ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তবে এর গুণ যে অনেক, তা ভুলে গেলে চলে না।

আরো পড়ুন: বাংলাদেশে বিবাহিতদের ডিমেনশিয়ার ঝুঁকি কম : গবেষণা

ফলে ডিম খাওয়া বন্ধ করতে হলে এতে উপস্থিত বাকি পুষ্টির উপাদান জোগান দিতে হবে নানা খাদ্যের মাধ্যমে। এমন ক্ষেত্রে সবচেয়ে বেশি যে খাবার জরুরি, তা হল দুধ।

ডিমে উপস্থিত সব ধরনের পুষ্টির উপাদান শরীরে না পৌঁছালে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সঙ্গে হার্ট, রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে।

তবে ডিম না খেলে কোন কোন জিনিস আলাদা করে খাওয়া প্রয়োজন তার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

এসি/ আই. কে. জে/ওআ

ডিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250