শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মশাবাহিত রোগ ডেঙ্গুসহ অন্যান্য রোগ মোকাবিলার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, সাভার ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাংক এই ঋণ অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেকটর আব্দুলায়ে সেক গতকাল বুধবার ওই  বিজ্ঞপ্তিতে বলেন, 'বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কিন্তু, শহরাঞ্চলে জনস্বাস্থ্যসেবা সীমিত। সেখানে দরিদ্র ও বস্তিবাসীরা বেশি অর্থ খরচ করে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন।'

তিনি আরও বলেন, 'জনসংখ্যার ঘনত্ব, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়নের কারণে স্বাস্থ্যসেবায় নতুন চ্যালেঞ্জ দেখা দিতে যাচ্ছে। যেমন, শহরাঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। এছাড়াও, অন্যান্য সংক্রামক ও সংক্রামক নয় এমন রোগও দেখা যাচ্ছে।'

আই. কে. জে/ 

ডেঙ্গু বিশ্বব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250