সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর টিকার ট্রায়ালে সহযোগিতা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু ভ্যাকসিন টিবি-০০৫ এর দ্বিতীয় ধাপের ট্রায়াল করেছে আইসিডিডিআরবি। তবে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) অডিটোরিয়ামে জরায়ু মুখ ক্যানসার (এইসপিভি) প্রতিরোধে টিকা দান ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশে আইসিডিডিআরবির ডেঙ্গু টিকার কার্যক্রম চলমান রয়েছে। কিছু দেশে ডেঙ্গু টিকার ভ্যাকসিন তৈরিও হয়েছে, কিন্তু এখনো সেটা তেমনভাবে কার্যকর হয়নি। আমাদের দেশে যে টিকা তৈরি হয়েছে, তার দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল হয়েছে, আরও কয়েকটি পর্যায়ের ট্রায়াল বাকি আছে। যেখানে যেখানে অনুমোদন প্রয়োজন, সেই অনুমোদন সাপেক্ষে, টিকাটি যখন নিরাপদ প্রমাণিত হবে, তখন আমাদের দেশেও ডেঙ্গু টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।  

তিনি বলেন, আইসিডিডিআরবির ডেঙ্গু টিকা তৈরির জন্য, যা কিছু প্রয়োজন, তারা চাইলে আমরা সাহায্য সহযোগিতা করবো। আলোচনার মাধ্যমে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা অবশ্যই দেবো। আমরা চাই একটি টিকা ডেভেলপ করুক ও সেই টিকা কার্যকর এবং নিরাপদ হোক যেন এ টিকা আমাদের দেশে দিতে পারি।

তিনি আরও বলেন, এক হাজার মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে। আমরা চাই না ডেঙ্গুর কারণে একটি মৃত্যুও হোক। ডেঙ্গু টিকার যে কার্যক্রম চলছে, সেটা চলমান থাকবে এবং আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন মশা নিয়ন্ত্রণে আসে, সারা বছর যেন এ কার্যক্রম চলমান থাকে। সবাই মিলে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ আমি নিতে বলেছি। যে যে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা এখানে প্রয়োজন এবং ভূমিকা রাখতে পারবে তাদের সবাইকে নিয়ে আগামীতে এ কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন ও অনুবিভাগ) অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

ওআ/


ডেঙ্গু টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250