বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

ঢাকা-কক্সবাজার রুটে চলবে আরো একজোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-কক্সবাজার রুটে আরো একটি আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন এই ট্রেনের নাম হতে পারে ‘পালংকি এক্সপ্রেস’ (কক্সবাজারের প্রাচীন নাম) অথবা ‘তরঙ্গ এক্সপ্রেস’ অথবা ‘প্রবাল এক্সপ্রেস’। প্রস্তাবিত এই তিনটি নাম থেকেই চূড়ান্ত করা হবে ট্রেনটির নাম।

বুধবার (৬ই ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এসিওপিএস (পূর্ব) মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়, ঢাকা পৌঁছাবে সকাল ৬টা ৪৩ মিনিটে। আর ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়।

জানা যায়, এই ট্রেনে ১৬টি বগি থাকবে। মোট আসন থাকবে ৭৮০টি। এর মধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।

এদিকে বুধবার সকালে রাজধানীতে রেলওয়ে ভবনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, এই ট্রেনটি জানুয়ারি মাসের ১ তারিখে চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এই ট্রেন চলাচল শুরু হবে।

ওআ/

ঢাকা কক্সবাজার ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জনপ্রিয় জলহস্তীর মৃত্যুতে অনলাইন বিতর্কের কেন্দ্রে এক শিশু

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্‌সি

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান

🕒 প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250