শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকার *** নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা *** খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর *** দেশে ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন শেখ হাসিনা: ডিএসসিসি প্রশাসক *** ‘শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে’ *** সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু *** ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাগ্‌বিতণ্ডার খবর *** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী

হাঁস পার্টিতে বানাতে পারেন রোস্ট ডাক অরেঞ্জ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমের শেষে শীত আসতে চলেছে। এই শীতের সময় হাঁস পাটিঁর যেন ধুম লেগে যায়। সবাইকে চমক দিয়ে বানাতে পারেন মজার স্বাদের রোস্ট ডাক অরেঞ্জ। লেমন স্বাদের এই খাবারটি যে কেউ পছন্দ করবেন। রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন ডাক অরেঞ্জ। রইলো খুব সহজ রেসিপি-

উপকরণ: একটা আস্ত হাঁস পরিষ্কার করে নিতে হবে। তবে চামড়া থাকবে। কমলালেবুর খোসা ব্লেন্ড করা ২ চা-চামচ, কমলালেবুর রস ১/২ কাপ, জেলি ১/৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার ২ চিমটি, লবণ পরিমাণমতো, ঠান্ডা পানি ১ টেবিল চামচ ও কর্নস্টার্চ দেড় চা-চামচ। একটি কমলালেবু খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করে রাখুন।

আরো পড়ুন : জলপাই দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি খেয়েছেন?

পদ্ধতি: ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখুন। হাঁসটি ভালো করে ধুয়ে নিন। এবার আঙ্গুল দিয়ে হাঁসের মাংস থেকে চামড়া আলাদা করুন। তবে চামড়া ছড়িয়ে ফেলবেন না। হাঁসের গায়ে পোশাকের মতোই থাকবে। তারপর একটা কাটা চামচ দিয়ে পুরো হাঁসটি পিল করে নিতে হবে।

এবার একই হিটে হাঁসটি আড়াই ঘণ্টা ধরে রোস্ট করে নিন। শেষ দিকে হাঁসের উপর আলগাভাবে অ্যালুমিনিয়াম ফয়েল রাখুন। তাহলে হাঁসটি বেশি রোস্ট হবে না। এবার একটি প্যানে কমলালেবুর খোসা, কমলালেবুর রস, জেলি এবং লবণ একসঙ্গে মেশান। পানি ও কর্নস্টার্চ দিয়ে মিশ্রণটি ফুটিয়ে নিন।

গ্যাসের চুলায় বসিয়ে মাঝারি আঁচে মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন, যেন তা নীচে লেগে না যায়। মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তখন গ্যাস থেকে নামিয়ে নিন। 

এস/ আই.কে.জে/


রোস্ট ডাক অরেঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250