শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক *** আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ *** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

ঢাকায় গাইতে আসছেন দর্শন রাওয়াল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় তরুণ গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছেন। তাঁকে নিয়ে ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের ঘোষণা দিয়েছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।

টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই। আপাতত প্রি–রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেও বেশ সাড়া মিলছে দর্শকদের।

এদিকে আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টি টু ইভেন্টস জানিয়েছে, গত জুন মাসে তাদের সঙ্গে দর্শন রাওয়ালের প্রতিষ্ঠান ই পজিটিভ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দর্শন রাওয়াল হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন। ‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন দর্শন রাওয়াল। তরুণদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ভারতের একটি রিয়্যালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দর্শন রাওয়ালের গান ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।

আর.এইচ 

দর্শন রাওয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250