রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ইলেকশন মনিটরিং ফোরাম

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)-এর সঙ্গে বৈঠকে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, উনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন। আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন।আমরা উনাদের সামনে সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি দেখেছি, সেটি তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি উনাদের সামনে আমরা তুলে ধরেছি। উনারা আমাদের কথা নোট করেছেন। বলেছেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবে। পাশাপাশি উনারা প্রত্যাশা করেন, বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আবেদ আলী বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। উনারা এ বিষয়ে আগে থেকেই অবগত আছেন। উনাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি আগে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি। তত্ত্বাবধায়ক বিষয়ে কিছু তারা জানতে চাননি। এটার বিষয়ে উনারা কোনো আগ্রহ প্রকাশ করেননি।

আরো পড়ুন:আলোচনা হবে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি তারা নিশ্চিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উনারা কনফার্ম করেননি। তবে উনাদের যারা সিনিয়র আছেন, তাদের সার্বিক বিষয়ে জানাবেন।

এসময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এম/


ইলেকশন মনিটরিং ফোরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250