রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

তানজিন তিশাকে ‘বয়কট’ করতে পরিচালকদের প্রতি গণমাধ্যমকর্মীদের অনুরোধ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গণমাধ্যমকর্মীর সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন দেশের বিনোদন সাংবাদিকরা। পাশাপাশি ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেয়ার দাবিও জানান তারা।

তার বিরুদ্ধে গেল মঙ্গলবার (২১ নভেম্বর) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা। তখন এ অভিনেত্রীকে দেওয়া হয় ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

এদিকে তিশার এমন অপেশাদার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশের গণমাধ্যমকর্মীরা। বুধবার (২২ নভেম্বর) ডিরেক্টরস গিল্ডের প্রতি এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

বিবৃতিতে জানানো হয়, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চান ও ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করবেন না বলে অঙ্গীকার প্রদান না করেন, ততদিন পর্যন্ত আপনারা তাকে নিয়ে সব ধরণের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান।

গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দ্বের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সাথে সহমত প্রকাশ করে আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি।

আরো পড়ুন: রাজপুত্র ভেবে ব্যাঙকে চুমু খাবেন না!

গেল ১৬ নভেম্বর রাতে অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন  তানজিন তিশা। তখন খবর বের হয়, প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।

যদিও এক দিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। পরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে জানান, তিনি ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তানজিন তিশা সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। 

এসি/ আই. কে. জে/


তানজিন তিশা গণমাধ্যমকর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250