বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

তিন জেলায় হবে ৪ সৌরবিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ, কক্সবাজার ও বাগেরহাটে চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৭শে ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ২৪০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে এনার্জি রিনিউয়েবল বিডি লিমিটেড এবং পিডব্লিউআর এনার্জি ট্রেডিং এলএলসি কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৯৫ টাকা হিসেবে আনুমানিক ৮ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে। 

আরো পড়ুন: দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

মন্ত্রিসভা কমিটি বিউবো কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৩০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদনও দিয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে সাউথ কোরিয়ার প্রতিষ্ঠান ডিএইচ ইউরো হাইটেক কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি কোম্পানি নিউটেক সোলার এনার্জি বিডি লিমিটেড কনসোটিয়ামকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৩ টাকা হিসেবে আনুমানিক ১ হাজার ৭২ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

অন্যদিকে বিউবো কর্তৃক কক্সবাজার জেলার সদর উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে জুলস পাওয়ার লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৪ টাকা হিসেবে আনুমানিক ১ হাজার ৭৭১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া বিউবো কর্তৃক বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে এশিয়ান ইনটেক পাওয়ার কর্পোরেশন এবং এক্সিয়া পাওয়ার হোল্ডিং বি.ভি কনসোটিয়ামকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৯ টাকা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৬৪ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এইচআ/ এসি

অনুমোদন সৌরবিদ্যুৎ বিউবো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250