রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রোববার হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে কামাল কিলিচদারোগলুর প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দু’জন থেকেই একজনকে বেছে নেবেন তুর্কিরা। খবর আলজাজিরার।

এবার তুরস্কের জাতীয় নির্বাচনে ব্যাপক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হতে হলে যে কোনো প্রার্থীকে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেতে হয়। কিন্তু প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। গত ১৪ মে প্রথম দফায় এরদোয়ান মোট ভোটের ৪৯ দশমিক ৫ শতাংশ পেয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট। ফলে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

এদিকে সিনান ওগান ছিলেন তৃতীয় অবস্থানে। তিনি পান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট। এরই মধ্যে এরদোয়ানকে সমর্থন দিয়েছেন সিনান।

আরো পড়ুন: ইমরান খানের ‘খেলা শেষ: মরিয়ম নওয়াজ

অপরদিকে দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারণায় এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বীসহ বিরোধীরা শরণার্থীবিরোধী বক্তব্য বেশি দিয়েছেন। ফলে এ নিয়ে উদ্বিগ্ন লাখ লাখ সিরীয় শরণার্থী।

এম/

 

তুরস্ক প্রেসিডেন্ট নির্বাচন ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250