রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

যে কারণে তোপের মুখে শচীন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে দীর্ঘ সময় দেশটির সমর্থকদের মুখে তিনি হাসি ফুটিয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। কেবল সাবেক এই ভারতীয় অধিনায়কই নন, ক্রিকেট বিশ্বের অনেক তারকাকেই খেলার ফাঁকে বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। তবে এবার তেমনই একটি বিজ্ঞাপনের কারণে তোপের মুখে পড়েছেন শচীন।

বুধবার (৩০ আগস্ট) শচীন টেন্ডুলকারকে একটি নোটিশ পাঠিয়েছেন বিধায়ক বাচ্চু। যেখানে তিনি ভারতরত্ন শচীনকে নিয়ম মেনে চলার আহবান জানান। এরপর কোনো উত্তর না মেলায় বিক্ষোভে নামে তার সমর্থকরা। বিষয়টি নিয়ে তারা শচীনের বিরুদ্ধে আদালতেও যাবেন বলে জানান। পরবর্তীতে বিক্ষোভকারীদের বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি শচীন টেন্ডুলকার টিএম ফার্স্ট গেমস নামে একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেন। যা নিয়ে বিক্ষোভে নেমেছেন মহারাষ্ট্রের নির্দলীয় সংসদ সদস্য বাচ্চু কাদুর সমর্থকরা। মুম্বাইয়ে শচীনের বাড়ির সামনে জড়ো হয়ে তারা বলছেন, ফ্যান্টাসি গেমিংয়ের পেছনে আসলে জুয়ার প্রচারণা চলছে। শচীনকে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে সাবেক এই তারকা ক্রিকেটার কোনো মন্তব্য করেননি।

আর.এইচ/ আই.কে.জে

শচীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250