বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

তোয়ালে পেচানো ছবি শেয়ার করে তোপের মুখে স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছেড়ে কথা বলার পাত্রী নন তিনি। কিছুদিন আগে নেটমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের মঞ্চে। এবার নিজেই হলেন সাইবার বুলিংয়ের শিকার। তবে ছেড়ে দেননি তিনি, পাল্টা জবাব দিয়েছেন সমালোচকদের।

রোববার (২০ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে একাধিক তোয়ালে জড়ানো ছবি দিয়েছিলেন স্বস্তিকা। সঙ্গে জুড়ে দেন বোল্ড ক্যাপশন। অভিনেত্রীকে এমন খোলামেলা অবতারে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষবাণ। সঙ্গে কুরুচিকর মন্তব্যের বন্যা।

ধবধবে সাদা তোয়ালে পরনে কয়েকটি ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার বডি টাইপ অনুসারে স্তন ৪০ বছরে যেমন হওয়ার তেমনই (না সেগুলো ক্যামেরন দিয়াজের মতো হতে পারে না)।

মেয়েরা যখন একটানা ১২ ঘন্টা ধরে অন্তর্বাস পরে থাকে তখন এই দাগ অধিক সময় স্থায়ী হয় মন ভাঙার যন্ত্রণার চেয়ে। যদিও আমার এতে আপত্তি নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনও ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’



তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই অর্বাচীন নেটপাড়ার একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছেন। নেটপাড়ার নীতিপুলিশদের কেউ কেউ আবার বাথরুম থেকে তোয়ালে জড়ানো ছবি দেওয়ায় গা ঢাকা রাখার পাঠ দিয়েছেন। তবে সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার। পাল্টা কড়া কথা শোনালেন অভিনেত্রী।

আরো পড়ুন: নিজেকে আরো বেশি লজ্জাহীন, নির্ভীক বললেন পূজা ভাট

টুইটে লিখলেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে ৪টা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতিপুলিশদের কথা বাদই দিলাম। ওদেরক তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি।

পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কী! কীরকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

সম্প্রতি হইচই-এর ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আগামীতে তাকে দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সেকশন ৮৪’ ছবিতে।

 এসি/  আই. কে. জে/ 

স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250