বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার মধ্যে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে দেশটির প্রশাসন একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 

পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরুর প্রতিবাদে এই পরীক্ষা। ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। 

সোমবার (২১ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জন উং পূর্ব উপকূলে একটি নৌ বাহিনীর ইউনিট পরিদর্শনের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। একটি জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। আরেকটি ছবিতে দেখা গেছে, জেটিতে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিম জং।

তবে কবে ও কখন কিম এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা দেখেছেন তা উল্লেখ করেনি কেসিএনএ। উত্তর কোরিয়ার জাহাজের যুদ্ধের সক্ষমতা এবং এর ক্ষেপণাস্ত্র যাচাই করতে পরীক্ষা চালানো হয়। কোনও ত্রুটি ছাড়া দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি।

কিম প্রশাসন এমন সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালালো যখন দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র ‘আলচি ফ্রিডম শিল্ড’ নামক সামরিক মহড়া শুরু করেছে। এ যৌথ সামরিক  মহড়ায় দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নিয়েছে। মহড়াটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। 

এম.এস.এইচ/

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250