বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

দখলদার ইসরায়েল বিশ্ব শান্তির অন্তরায় : বাংলাদেশ ন্যাপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। 

ন্যাপ বলছে, দখলদার ইসরায়েল বিশ্ব শান্তির অন্তরায়। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্বমুসলিম উম্মাহ সহ শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে শান্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নাই। 

মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। 

বিবৃতিতে তারা বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী বিগত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পূণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। 

তারা আরও বলেন, স্বাধীনতাকামীদের দমনের নামে ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনি শিশু-নারী ও বৃদ্ধ মানুষকে খুন করছে, নির্যাতন করছে। গত কয়েকদিনে জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর এই আগ্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। 

তারা বলেন, বাংলাদেশ ন্যাপ সুস্পষ্ট ভাষায় বলতে চায়, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান। এখনই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জাতিসংঘসহ সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান।

একে/

ইসরায়েল-ফিলিস্তিন বাংলাদেশ ন্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250