শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

দত্তক মেয়ের কথা উঠতেই অঝোরে কাঁদলেন মিঠুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তীকে চেনেন? যদিও মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার। তিনি মিঠুনের দত্তক কন্যা। তবুও মিঠুনের অতি প্রিয় তিনি। দিশানীকে নিজের সন্তানের থেকেও বেশি ভালবাসেন মিঠুন। এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন।

রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি। সেখানে কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন এক প্রতিযোগী। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিয়ের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়েরা বাবা-মায়ের ‘ঋণশোধ’ করে থাকেন– এ প্রথা বহুদিন ধরে চলে আসছে। মেয়ের কষ্ট, বাবা মায়ের অসহায়তাই ফুটে ওঠে ওই নাচের মধ্যে দিয়ে।

আরো পড়ুন: গৌরীতেই আটকে গেল শাহরুখের চোখ!

এরপরেই শো’র অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন, এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক? সেই কথা বলতে গিয়েই কণ্ঠ ভারী হয়ে ওঠে মিঠুনের। মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে কাঁদতে কাঁদতে মিঠুন বলেন, যেদিন হবে... সেদিন আমি আর আমার স্ত্রী দু-জনেই মারা যাব। 

এরপরেই চোখ দিয়ে জল গড়াতে তাকে তার। শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে। ভিডিওটি প্রকাশ পেতেই চোখে জল ভক্তদেরও। কমেন্ট বক্সে তারা লিখেছেন, যত বড়ই সুপারস্টার হন না কেন, দিন শেষে তিনিও তো একজন বাবা।

মিঠুন কন্যা দিশানী কিন্তু খুব সুন্দরী। ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লাখ অনুরাগী। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বাবা ও ভাইদের মতো সিনেমা জগতে নাম লেখাতে চান দিশানী।

এসি/  আই.কে.জে


মিঠুন চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250