বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ ও তার কাছাকাছি যাওয়ার চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতার নাম তানভীর জমাদ্দার। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিকেলে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

এই ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীরের খোঁজ শুরু করে এবং তাকে গ্রেপ্তার করে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শন করতে এলে এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে তানভীরকে গ্রেপ্তার করেছে।’ গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250