শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৬

#

ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

নাটোরের লালপুরে হজরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। তবে চুরি হওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া এলাকায় মাজার ও মসজিদে এ ঘটনা ঘটে।

মাজার পরিচালনা কমিটি ও মসজিদের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে মাজার ও মসজিদে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে। এ সময় সেখানে থাকা প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা হচ্ছিল। সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হতো। প্রতিবার সেখান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত। এবার সিন্দুকে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

মাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের দানবাক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250