মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

দর্শকদের দুয়োধ্বনি আমাদের প্রাপ্য : মেনে নিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

নেদারল্যান্ডসকে ২২৯ রানে বেঁধে ফেলার পর জয় দেখতে পাচ্ছিল বাংলাদেশ। বিদেশ-বিভুঁইয়েও স্লোগানে মুখরিত হয়েছে গ্যালারি। লাল-সবুজ জার্সি পরে বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতে এসেছিলেন দর্শকরা। সাকিবদের কাছ থেকে তারা উপহার পেলেন হতাশার পরাজয়। কলকাতাতেও নিজ সমর্থকদের কাছে শুনতে হলো দুয়ো। সমালোচনা আর বিতর্ক মেনে নিয়ে সাকিব জানান, এটা তাদের প্রাপ্য।

বেশ কঠিন সময় পার করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভারত বিশ্বকাপে সাকিব তো বটেই, বাংলাদেশ দলও পারফরম্যান্স দেখাতে পারছে না। ছয় ম্যাচে মাত্র ১ জয় টাইগারদের। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় আসেন সাকিব।

এখানে এসে দুদিন অনুশীলন করেন ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। তবে দ্বিতীয় দিন অনুশীলনের পর মিরপুরের ইনডোর থেকে বের হওয়ার সময় দেশের ক্রিকেট সমর্থকরা তাকে উদ্দেশ্য করে 'ভুয়া, ভুয়া' বলতে থাকেন।

এরপর বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে আউট হন সাকিব। ডাচদের বিপক্ষে আউট হয়ে ফেরার সময়ে ইডেন গার্ডেন্সে সাকিবকে আবারও দুয়ো দেন উপস্থিত দর্শকরা। ইতিহাসে কখনো এমন ঘটনার সাক্ষী হয়নি টাইগার দলপতি।

এ নিয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। সাকিব অবশ্য বাস্তবতাকে মেনেই নিচ্ছেন। দর্শকদের এই অধিকার আছে বলেই মনে করেন তিনি।

আরো পড়ুন: ব্যালন ডি অর লড়াইয়ে এগিয়ে আছেন মেসি

দর্শকদের হতাশা স্বাভাবিক আখ্যা দিয়ে ম্যাচ শেষে সাকিব বলেছেন, 'হতাশাজনক। তারা (দর্শকরা) আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে, তাদের মতো করে বলার।

তাদের প্রতি আমার কোনও অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি, এটা (দুয়োধ্বনি) আমরা ডিজার্ভ করি।'

হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা,  'কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।'

এসি/ আই. কে. জে/



সাকিব আল হাসান দর্শকদের দুয়োধ্বনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250