সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

দিনটি আজ সিঙ্গেলদের

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আজ ২৩ সেপ্টম্বর, সিঙ্গেল দিবস। দিনটির প্রচলন করেছেন কারেন রিড নামক এক ব্যক্তি। শুরুতে এটি জানুয়ারি মাসের এক তারিখে পালন করা হতো। পরে দিনটি ২০১৭ সাল থেকে এটি ২৩ সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়। চীনে পালিত হয় ১১ নভেম্বর।

প্রেমিকযুগলদের জন্য ভালোবাসা দিবসসহ অনেক রকম দিবস রয়েছে। যারা এখনও  সিঙ্গেল তারা সেসব দিবস পালন করেন মন খারাপের দিন হিসেবেই।একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।

অনেকেই তাই বলেন, অন্য কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়।

আজকের দিন তাদের জন্যই -একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান নিজের জন্য। ঘুরতে যেতে পারেন পছন্দের কোনো জায়গায়। নিজের শখের যে জিনিসটি কিনব কিনব করে কেনা হয়ে উঠছিল না, আজ সেটি কিনে ফেলতে পারেন। কিংবা অন্য কোনো উপহার কিনে নিজেই নিজেকে দিন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে না হয় একটু ভালোমন্দ খেয়েও নিতে পারেন আজ।

সূত্র : ন্যাশনাল টুডে

ওআ/

সিঙ্গেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250