শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

দীপাবলিতে যে স্মৃতি রয়েছে মাধুরীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি স্বপ্নসুন্দরী! আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখে! তাঁর মুক্তোর মত ঝরঝরে হাসিতে পুরুষকূলের হৃদয় পিংপং বলের মতো লাফায়! তাঁর চোখের চাহনিতে মূর্চ্ছা যায় আপামর জনতা! তিনি বলিউড সিনেমার ‘এভারগ্রিন ডিভা’! তিনি মাধুরী দীক্ষিত।

৫৬ বছর বয়সে এসেও সৌন্দর্য কমেনি তার। অভিনেত্রীর ত্বকের উজ্জ্বলতা আর চুলের সৌন্দর্য এখনও যেন সে কথাই বলে। তার হাসির ছটায় ঘায়েল আট থেকে আশি। তবে মাধুরীর সেই চুলেই নাকি আগুন ধরে গিয়েছিল। পুড়ে যায় চুলের বড় একটা অংশ। কীভাবে রক্ষা পেলেন মাধুরী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দীপাবলিতে তার চুলে আগুন ধরে একটা অংশ পুড়ে যায়। এতে ন্যাড়া হতে হয়েছিল তাকে।

সূত্রের প্রতিবেদন অনুযায়ী, একবার দীপাবলির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন মাধুরী। সেখানে সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু নায়িকার চুল পুড়ে ছারখার।

আরো পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ পেলেন যারা

আর চুল পুড়ে যাওয়ার পর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তারপর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। অভিনেত্রী বলেন, বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম ওই দিন। আমার চুল পুড়েছিল, কিন্তু মুখে কিছু হয়নি।

তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। এমনকি আগুনের প্রতিও ভয় রয়েছে তার। দীপাবলি এলেই সেই কথা মনে করে আজও বুক কাঁপে মাধুরীর।

এসি/ আই. কে. জে/ 


দীপাবলি মাধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250