বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

দীপিকা পাড়ুকোনের ‘শান্তিপ্রিয়া’র অজানা গল্প

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোনের হাসির এক চিলতে পলকে কাত হয়ে যায় পুরুষকূল। রাতের ঘুম উড়ে যায় মাখন নরম গালের ওই টোলের ভাঁজে। সেই হাসিতেই তিনি জয় করেছেন আসমুদ্র হিমাচল ।

কোটি কোটি ভক্তের স্বপ্নের নায়িকা হয়ে উঠেছেন তিনি।  শুধু সৌন্দর্য্য নয়, তুখড় অভিনয়, নজরকাড়া ফ্যাশন আর মন ছুঁয়ে যাওয়া মিষ্টি ব্যবহারে তিনি সবসময়ই সিনেপ্রেমীদের মনজুড়ে রয়েছেন৷ নম্র, মিষ্টি ব্যবহারে যিনি গলাতে পারেন অটল হিমালয়কেও।

 ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী শুধু ভারতে নয় সারা বিশ্বে নিজের জন্য একটি নাম তৈরি করেছেন।

হিমেশ রেশমিয়ার অ্যালবাম ‘আপ কা সুরুর’ থেকে দীপিকাকে বিনোদন জগতে প্রথম দেখা যায়। ‘নাম হ্যায় তেরা তেরা’ গানে দেখা গিয়েছিল দীপিকাকে। বহু বছর ধরে মডেলিং করার পর, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’-তে দীপিকা তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

২০০৭ সালে, দীপিকা কিং খান শাহরুখের সাথে বলিউডে তার সবচেয়ে বড় ব্রেক পান। হিন্দি সিনেমায় দীপিকার অভিষেক হয় সুপারহিট সিনেমা ‘ওম শান্তি ওম’ দিয়ে।

এই ছবির আরেকটি অনন্য বিষয় হলো ওম শান্তি ওম ছবিতে দীপিকার আসল কণ্ঠ ব্যবহার করা হয়নি। তার ভয়েস ডাবিং করা হয়েছিল।

চলচ্চিত্রটি সম্পূর্ণরূপে সিঙ্ক সাউন্ডে শ্যুট করা হয়েছে। প্রাথমিকভাবে, ফারাহ খান দীপিকার ভয়েস ডাব করার কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে, ভয়েস ওভার শিল্পী মোনা ঘোষ শেঠি বলেছিলেন যে তিনি দীপিকার ভয়েস ডাব করেছেন।

আরো পড়ুন: বচ্চন পরিবারে মিলনের সুর

ওম শান্তি ওম-এর সাফল্য দীপিকাকে রাতারাতি তারকা বানিয়েছে। শান্তিপ্রিয়া নামে পরিচিত দীপিকা তখন থেকেই বলিউড দর্শকদের কাছে এতটাই প্রিয় হয়ে ওঠেন যে আজ তিনি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হয়ে উঠেছেন।

দীপিকার আসন্ন ছবি ফাইটারও মুক্তি পাচ্ছে চলতি জানুয়ারির ২৫ তারিখ। এই সিনেমার টিজারের পর হৃতিক রোশনের সঙ্গে দীপিকার কিছু সাহসী ছবি খবরে ছিল।

এসি/ আই.কে.জে

দীপিকা পাড়ুকোন ‘শান্তিপ্রিয়া’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250