মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দুই পুলিশ সদস্যকে ২ ঘণ্টা ঘাস কাটার সাজা আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের একটি নিম্ন আদালত দুই পুলিশ সদস্যেকে দুই ঘণ্টার ঘাস কাটার ‘শাস্তি’ দিয়েছেন। কারণ তারা আসামিদের নিয়ে আদালতে পৌঁছাতে আধা ঘণ্টা দেরি করেছিলেন।

বিভিন্ন গণমাধ্যমসূত্রে সম্প্রতি মহারাষ্ট্রে ঘটা এ ঘটনাটি সম্পর্কে জানা গেছে।

রাজ্যের মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামিকে নিয়ে হাজির হন আদালতে। ১১টায় হাজিরার কথা থাকলেও দুই পুলিশ কর্মী আধা ঘণ্টা পরে সাড়ে ১১টা নাগাদ হাজির হয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার নির্দেশ দেন তিনি।

যদিও বিচারকের আদেশ এখনো কার্যকর হয়নি। এখনো ঘাস কাটেননি দুই পুলিশ সদস্য। আপাতত উপর মহলকে ঘটনা জানিয়েছেন তারা। 

অন্যদিকে পুলিশের সংগঠনগুলো সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন

এসকে/ 

পুলিশ ভারত আদালত মহারাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250