মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

দুদকের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুদকের দায়ের করা মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে (৫৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে জাকির হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট মামলায় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. জাকির হোসেন বাগেরহাট জেলা সদরের বাসাবাড়ী গ্রামের বাহুরুল হকের ছেলে।  ২০২২ সালের ১৪ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া দুর্নীতির অভিযোগে আসামি জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এম.এস.এইচ/ 

দুদক আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250