শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

দৃষ্টিহীন প্রতিযোগীর গানে কান্নায় ভাসলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ইন্ডিয়ান আইডলের অডিশন রাউন্ডে কত প্রতিযোগী আসছেন, কতজনের গান ভালো লাগছে বিচারকদের, কাউকে আবার বাদও দিচ্ছেন তাঁরা। কিন্তু এদিন যে ঘটনা ঘটল তা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। কথায় বলে না- কিছু কেড়ে নিলে, ঈশ্বর ঠিক কিছু দেনও।

এদিন যেন এই রিয়েলিটি শোতে সেটারই প্রমাণ পাওয়া গেল। এক দৃষ্টিহীন প্রতিযোগী আসেন এদিন অডিশন দিতে। তাঁর গলায় ভক্তিগীতি শুনে কেঁদে ফেললেন শ্রেয়া।

সোনি চ্যানেলের তরফে তাদের ইনস্টাগ্রাম পেজে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একজন দৃষ্টিহীন প্রতিযোগী ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে ‘ও পালানহারে নির্গুণ অর ন্যায়ারে’ গানটি গাইছেন। তাঁদের সুরের মূর্ছনায় গোটা মঞ্চ যেন ভেসে যায়। মুগ্ধ হয়ে যান বিচারকরা। তাঁরা আসনে বসেই তাঁর তারিফ করতে থাকেন। 

কুমার শানু, বিশাল দাদলানি তো কিছুটা শুনেই বলে ওঠেন, 'অবিশ্বাস্য! কী সুন্দর।' তাঁর গানে এতটাই শান্তি ছিল যে সেটা শ্রেয়া ঘোষালের মনকে ছুঁয়ে যায়। তিনি প্রথম প্রথম তারিফ করলেও পরে কান্নায় ভেঙে পড়েন। গায়িকাকে অঝোরে কাঁদতে দেখা যায় ভিডিওতে। গান থেমে গেলেও শ্রেয়া কিছুতেই নিজেকে সামলাতে পারেন না।

আরো পড়ুন: ফের অরিজিৎ সিং গাইবেন বাংলাদেশী সিনেমায়

এদিনের এই প্রোমো ভিডিও পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয় 'ইন্ডিয়ান আইডলের এই সপ্তাহের ম্যাজিক মোমেন্ট। লাল ইমোজি কমেন্ট করুন যদি মেনুকার গান আপনাদেরও ভালো লেগে থাকে।'

অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। মেনুকার গানের তারিফ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ওঁর গানে এতটাই শান্তি, এতটাই তৃপ্তি ছিল যে শ্রেয়া ম্যাম কেঁদে ফেললেন। চোখে দেখতে পান না তবুও ওঁর ঈশ্বরের প্রতি কত ভক্ত দেখুন। এটাই বোধহয় গানের শক্তি।' 

আরেক ব্যক্তি লেখেন, 'আমার সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু গানটা শোনার পর মনটা একেবারে ভালো হয়ে গেল।' কেউ আবার লিখেছেন, 'বাবা রে শুনেই গায়ে কাঁটা দিচ্ছে।'

এসি/ আই. কে. জে/


শ্রেয়া দৃষ্টিহীন প্রতিযোগী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250