শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি

দেশের উন্নয়নে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বাধীনতা পরবর্তী দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু নিরলস ভাবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, দেশের প্রতিটি উন্নয়নে ছিলেন আপসহীন। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে দেশবিরোধীদের ষড়যন্ত্র তখনো থামেনি। দেশের উন্নয়নকে থামিয়ে দিতে তারা নতুন কূটকৌশল তৈরি করে। হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ তিনি নেই কিন্তু তার যোগ্য কন্যা দেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। 

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর টিসিবি অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে সেদিনের কথা স্মরণ করতে চাই। সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের স্বাধীনতার রূপকার শেখ মুজিবুর রহমান। সারাজীবন তিনি এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। 

তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে জাতির জনকের অবদান অপরিসীম। ৭ মার্চ তার ভাষণের মধ্য দিয়ে এ দেশের জনগণ জেগে উঠেছিল। বঙ্গবন্ধুর সেদিনের আহ্বান- 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'- এ আহ্বানে জেগে উঠেছিল মুক্তিকামী মানুষ। 

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আর.এইচ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250