শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

দেশের একমাত্র নায়িকা যার বয়স সবার জানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বয়সের ব্যাপারে অভিনেত্রীরা বরাবরই আপোষহীন। অনেক গোপন কথা প্রকাশ করলেও বয়স প্রকাশ করতে নারাজ তারা। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বয়স কত হলো—বলতে দ্বিধা নেই তার। দেশের একমাত্র নায়িকা তিনি যার বয়স সবার জানা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী একটা সময় নিয়মিত অভিনয় করলেও এখন অনিয়মিত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও বেশ জনপ্রিয়। তবে অভিনয়ে অনিয়মিত হলেও করোনাকালীন নিয়মিত অভিনয় করেছেন। এছাড়া অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তার রয়েছে সরব উপস্থিতি।

এছাড়া নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সারাবছর ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

বয়স নিয়ে মৌসুমী এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।

এবার জানা যাক, এ অভিত্রীর বয়স। ১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন মৌসুমী। গণনা করলে সহজেই বেরিয়ে আসবে তার বয়স।

আরো পড়ুন: কেন অভিনয়ে ফিরছেন না শাবনূর, নিজেই জানালেন

মাত্র ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। দর্শকের ভালোবাসার পাশাপাশি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় ছাড়াও তাকে দেখা গেছে পরিচালনা, প্রযোজনায়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে ঘর বাঁধেন মৌসুমী। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে। ছেলে ফারদিনকে চলতি বছরের মার্চে বিয়ে দিয়েছেন সানি-মৌসুমী। তাদের পুত্রবধূ সাদিয়া রহমানেরর জন্ম কুমিল্লায়। তবে তার বেড়ে ওঠা ও পড়াশোনা কানাডায়।

এসি/ আই. কে. জে/ 


নায়িকা মৌসুমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250