বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে জিতের ‘মানুষ’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আগামীকাল (১৫ই ডিসেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘মানুষ’। বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ অভিনীত সিনেমাটি। ছবিটির আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি জানান, আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেলো।

গত ২৪শে নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।

অবশেষে মিলেছে অনুমতি, তবে জাজ মাল্টিমিডিয়া নয়, ছবিটি এবার আনছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কাল থেকেই দেখা যাবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।

আরো পড়ুন: বিটিএস সদস্যরা সেনাবাহিনীতে যোগ দিলেন

বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।’

এসি/ আই. কে. জে/ 


‘মানুষ জিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250